কুমারটুলিতে প্রতিমা প্রস্তুতি চলছে জোর কদমে, পুজর ঢাকে কাঠি পড়তে আর মাত্রো কয়েকটা দিন বাকি, দেখতে দেখতে আবার শরতের রোদ এসে পরেছে বাঙ্গালীর উঠনে, মা আসছে ঘরে...
দূর থেকে ডাক এসেছে প্রবাসি ছেলেটার কাছে, না কোনো চিঠি নয়, কোনো টেলিগ্রাম ও নয়, কে জানো ডাকছে…আওয়াজ-টা বড়ই চেনা, বড়ই মন খারাপ করা একটা nostalgia বোধোয...
আগাম পুজর প্রস্তুতিতে ব্যাস্ত কলকাতা... রবিবারের সন্ধ্যয গড়িয়াহাটের মোরে, অসংখ্যা মানুষের হাতে, নানা রং-বেহারী সখ আহাল্লাদের ঝুলি...
রাত জেগে তইরি হচ্ছে মন্ডপ, পুজো কর্তারা ব্যস্ত তাদের theme’r প্রচারে... ambassador কোনো filmstar কিংবা কেউ কেটা, জমিদার বাড়ি গুলো সেজে উঠেছে চালচিত্র ও ঢাকের সাজে, ঠাকুমা দিদিমাদের অপেখ্যা এ বছরের মতন শেষ হলো বোধোয...
গ্রাম থেকে লোকাল ট্রেন এ চড়ে বাবার হাত ধরে রওনা হয়ে পড়েছে ঢাকির খালি গা ছেলে টা...
বৃষ্টি হবে কী হবে না সেই আশংকা নিয়ে পসরা সজাচ্ছে ব্যাবসায়ীরা, আকাশে উরচ্ছে রংবেরং-এর ঘুড়ি, স্কুল ফিরত ছেলেটার মন জেনো ওদিকেই...
আর মাত্রো কয়েক-টা দিন বাকি, চারি দিকে কেমন একটা ম-ম গন্ধ... থুরি মা-মা গন্ধ... কোন একটা জানলা দিয়ে ভেসে আসছে একটা মিস্টি গলার স্বর...
এসেছে শরত্, হিমের পরশ,
লেগেছে হাওয়ার পরে...

Composed by রাহুল চ্যাটার্জ্জি
No comments:
Post a Comment